

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা প্রতিনিধি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন সরকার মাত্র ২০/২২ দিন বয়স হয়েছে। তাদের সময় দিতে হবে, যাতে করে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পরিবেশ তৈরী করতে পারে।

তিনি আরো বলেন, আজকের এ বিজয় ছাত্র জনতার বিজয়, এ বিজয়কে নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে , বিভ্রান্তি করে আমাদের দলের ভাবমূর্তিকে নষ্ট করছে।
তিনি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদের পুলিশে ধরিয়ে দিবেন। বিএনপি চাঁদাবাজি করতে পারেনা। এ বিষয়ে সর্তক থাকবেন।
তিনি আজ শনিবার কুমিল্লার লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেশ মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া প্রমূখ।
লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম এর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
লালমাই উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে সভায় মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার, যুবদল নেতা ইউসুফ মোল্লা টিপুসহ বন্যাকবলিত এলাকার মানুষ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মির্জা ফখরুল আরো বলেন, আমরা দীর্ঘ ১৫-১৬ বছর লড়াই করেছি, মামলা, হামলার শিকার হয়েছি, আপনারা মামলায় আদালতে যেতে যেতে অস্থির হয়ে গেছেন, সে অবস্থার অবসান হয়েছে। সে অবস্থান ও সময়টাকে ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি। যদি নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের মাধ্যমে বিজয় নিয়ে আনতে পারি তাহলে আমাদের সমস্যা সমাধান হবে।
শনিবার, ৩১ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়








