নতুন কোনো ফ্যাসিবাদের উত্থান জাতি দেখতে চায় না : মাওলানা হেলাল আহমাদ

সাইদ হোসেন অপু চৌধুরী : 
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ বলেছেন, জাতি নতুন করে কোনো ফ্যাসিবাদের উথান দেখতে চায় না। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তা অম্লান করার জন্যে একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। ৫ আগস্টের পর এরা মাথাচাড়া দিয়ে উঠেছে। সর্বত্র চাঁদাবাজি, দখলদারির মহোৎসব চলছে। মনে রাখতে হবে এ জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতা কেউ অম্লান করতে আসলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় ১৩নং হানারচর ইউনিয়নে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইউনিয়ন যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম, নাগরিক হিসাবে মুসলিম, হিন্দু, ত্রিপুরা, খ্রিস্টান সকলের সমান অধিকার। এখানে প্রত্যেক নাগরিক সমান অধিকার এবং সুযোগ-সুবিধা ভোগ করবে। কেউ বৈষম্যের শিকার হবেনা, তাই দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ইসলামের পক্ষে এগিয়ে আসা উচিত।

ইউনিয়ন সভাপতি মুহা আবু সাঈদ বেপারীর সভাপতিত্বে ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শেখের পরিচালনায় বক্তব্য রাখেন জেলস যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুহা হাবিবুর রহমান, সদর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদ মুহা ফরিদ উদ্দিন নেয়ামত, ইসলামী আন্দোলন ইউনিয়ন সভাপতি হাফেজ মুহা মনির বকাউল, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ মাইনুদ্দিন দেওয়ান, ইউনিয়ন জয়েন্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র আন্দোলন ইউনিয়ন সভাপতি মুহা রাসেদুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে ২০২৪ সালের জন্য মোহাম্মদ আবু সাঈদকে সভাপতি, শেখ মোহাম্মদ বিল্লালকে সহ-সভাপতি, ও মোহাম্মদ হোসেন শেখের সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

 

You might like