মৈশাদী ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা ও সম্মেলন অনুষ্ঠিত

গাজী মোহাম্মদ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠনকল্প মতবিনিময় সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (পহেলা ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় মৈশাদী উচ্চ বিদ্যালয়ে মাঠে ৪ ও ৫নং ওয়ার্ড কমিটি গঠনে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহবুদ্দিন গাজীর সভাপতিত্বে এবং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ তাফাজ্জল হোসেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মাসুদ রায়হান, আহ্বায়ক কমিটির সদস্য ও মৈশাদী ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সদস্য ও রামপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেন তালুকদার, সদর উপজেলা মহিলা দলের সভাপতি শাহানারা সানু, মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শফিকুর রহমান ভুঁইয়া প্রমুখ।

মতবিনিময় ও সম্মেলনে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল খান, যুবদলের সভাপতি মোঃ বাবুল মৃধা কালু, সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বাবলু, মৈশাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রুবেল বেপারীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সকলের সম্মতিক্রমে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লিটন খান ভুট্টু ও সাধারণ সম্পাদক মোঃ হারুন জমদার এবং ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন বেপারী ও সাধারণ সম্পাদক শাহজান রাজাকে নির্বাচিত করা হয়।

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫
১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like