

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা মহানগর : ০৪ -০২-২৫
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন।

কুমিল্লা কোতোয়ালী থানা পুলিশের ওসি মোঃ মহিনুল ইসলাম জানান, গত ২৩ আগস্টের ঘটনায় আব্দুল কাদেরকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।
এরপর থেকে তিনি পলাতক ছিলেন। সোমবার রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম নিয়মিত অভিযান চালানোর সময় আলেখারচর এলাকায় তার অবস্থান শনাক্ত করে। পরে পাশের কালির বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন







