হাজীগঞ্জে আ’লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ মিছিল

জহিরুল ইসলাম জয় :

চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহাদাত হোসেনের নেতৃত্বে মিছিলটি করা হয়। মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের অনেকে উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ মাঠ থেকে শুরু হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ করে মধ্য বাজারে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজীগঞ্জ উপজেলার সমন্বয়ক শাহাদাত হোসেন।

সমন্বয়ক শাহাদাত বলেন, ‘অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচার করতে হবে। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা মাঠে থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসোররা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সাথে আমরা আবারও এ সরকার বলতে চাই, অতি দ্রুত বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জোরদাবী জানাই।

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like