

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর শহরের ৫ নং ওয়ার্ডস্থ আব্দুল হক বেপারী বাড়ির হতদরিদ্র মোস্তফা কামালের ২য় ছেলে সাফায়েত হোসেন। ৩ ঘরে রয়েছে বাচ্চা, বাড়িতে আসছে বাচ্চাসহ একের পর এক বৌ ছেলেকে অবাঞ্চিত ঘোষণা করে থানায় জিডি করার জন্য প্রস্তুত যুবকের বাবা অসহায় দিনমজুর মোস্তফা কাকা।

মোস্তফা কামালের ২ ছেলে ২ মেয়ের জরাজীর্ণ সংসার ছিল তার। কয়েকবছর আগে বড় ছেলে নুর হোসেন প্রেমে জড়িয়ে বিয়ে করে বৌ নিয়ে ভাড়া বাসায় থাকে অন্যত্র। মেয়ে দুটিকে বিয়ে দিয়েছেন ধার-কর্জ করে। মেয়েরা স্বামীর সংসারে রয়েছে।
২য় অর্থাৎ ছোট ছেলে সাফায়েত,
সে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে ডিজে ড্যান্সার হিসেবে নাছগান করে, এই পুঁজিকে কেন্দ্র করে একে একে ৮টি বিয়ে করেন। তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে আনুমানিক ৬ মাস আগে তাকে বাড়ি থেকে বের করে দেন দিনমজুর মোস্তফা কামাল।
মোস্তফা কামাল জানান, আমার ব্যাটারি চালিত অটোরিকশা চুরির পর পর্তুগাল প্রবাসী ‘রায়পুরবাসী’ গ্রুপের সহায়তায় একটি নতুন অটোরিকশা পেয়ে কোনমতে জীবনযাপন করছি। এই অপদার্থ ছেলের (সাফায়েত) বৌ দাবিতে কেউ যেন আমার বাড়িতে না আসে।
বিষয়টি যতদ্রুত সম্ভব রায়পুর থানাকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করবো। বিঃ দ্রঃ অনুগ্রহপূর্বক সবাই তার ছবিটি শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন। যেন সে আর কোন মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করতে না পারে।
শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








