

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংাবদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির টপ সয়েল যাচ্ছ ইটা ভাটায়। উপজেলার পাইক পাড়া দক্ষিনইউনিয়নের সাহাপুরে নামক এলাকায় অবাধে চলছে রাত ভর কৃষি জমির টপ সয়েল নিষিদ্ধ ট্রাক্টরে নিয়ে চলছে ইটভাটাগুলোতে ।

উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শাহপুর গ্রামে প্রায় মাস খানেক যাবত রাতভর চলছে অবাধে মাটি কাটা। এমন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার রাতে সরেজমিন গিয়ে দেখতে পাওয়া যায়, ১০/১২টি নিষিদ্ধ ট্্রাক্টারে একটি বেকু দিয়ে মাটি ভরে দিচ্ছে, আর ট্রাক্টরগুলো মাটি গাজীপুর এলাকায় হাওয়াই ইটভাটায় নিয়ে চলছে। রাতে বিকট শব্দে চলা ট্রাক্টরে শব্দ দূষণ আর সড়কগুলো ভেঙ্গে চুরমার করা হচ্ছে। বেপরোয়া গতিতে চলা ট্রাক্টরের ভয়ে পথচারিরা রাস্তা ছেড়ে পারানোর উপক্রম হচ্ছে। আশপাশের পরিবেশ একভয়ংকর পরিবেশ বিরাজ করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, আমি ছুটিতে আছি শনিবার এসে ব্যবস্থা নেবো। তবে তিনি আরোও বলেন, সাংবাদিকদের বিষয়েও অনেক কথা শুনি। তাছাড়া এ বিষয়ে আপনি এত সিরিয়াস হচ্ছেন কেন ? জানতে চেয়েছেন। আমি বললাম আমি বক্তব্য নিতে আপনাকে একবার মাত্র ফোন দিয়েছি। এখানে সিরিয়াস হওয়ার কি আছে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, ইউএনওকে বলুন ব্যবস্থা নিতে । আমার দায়িত্ব হলো পোর্স দেওয়া । উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানকে বৃহস্পতি ও শুক্রবার একাদিকবার ফোন দিলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে এসপি সার্কেল (ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ) জানান, জেলা প্রশাসককে জানিয়ে এসিল্যান্ডকে বলে মোবাইল কোর্টেএর মাধ্যমে আইনি ব্যবস্থা নিলে ভালো হয়।
এ বিষয়ে সাব ইন্সেপেক্টর খোকন জানিয়েছেন, গাজীপুর থেকে ভূমি অফিসের লোকজন এসে বেকুর ব্যাটারী খুঁলে নিয়েছে আর বেকুর চাবী এক ব্যাক্তির জিম্মায় দিয়েছে।
প্রকাশ : শনি বার, ০১ মার্চ ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








