

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন আমাদের সবার বার্তা একটাই আইন অমান্য করে জাটকা ধরলে এ দুই মাসের অভিযানে কোনো জরিমানা নয়, জেল হবে। এতে কেউ তদবির করবেন না। একার পক্ষে এ অভিযান সফল করা সম্ভব না। আমরা চাই না জেলেরা কোনভাবেই ক্ষতিগ্রস্ত হোক। এ দুই মাসে আপনারা অনেক উৎপাদনশীলের কাজ করতে পারেন। এ অভিযান মেনে না চললে আগামী ৫ বছর পর হয়তো নদীতে কোন মাছই পাবেন না।

রোববার (২ মার্চ) দুপুরে শহরের মোলহেডে জেলা প্রশাসন ও চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমাদের দুই মাসের অভিযানটি সফল করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। অভিযান চলবে ২ মাস কিন্তু চাল দেয়া হয়েছে ৪ মাসের। আপনারা (জেলেরা) যেন লাভবান হতে পারেন তার জন্যেই এ অভিযান। অভিযান মেনে চললে ২ মাস পরে আমরা বড় মাছ পাওয়ার সুযোগ পাব। চূড়ান্ত যে ফলাফল তা হচ্ছে দেশের মৎস উৎপাদন বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আপনারা দয়া করে এই দুইমাস জাটকা ধরা থেকে বিরত থাকুন। এই সময় বরফ কলগুলো বন্ধ থাকবে এবং অবৈধভাবে ইলিশ বিক্রি হওয়া বাজারগুলো মনিটরিং করা হবে। ক্রেতা-বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ইলিশের প্রজনন নিশ্চিত করা যায়। ২৪ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।’
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত
কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক প্রমুখ।
জেলেদেরকে সচেতন করার লক্ষে সভা শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে মেঘনা মোহনা থেকে একটি নৌ র্যালী বের হয়। র্যালীতে জেলা টাস্কফোর্সের সদস্যরা অংশগ্রহণ করেন।
প্রকাশ : রোববার, ০২ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন








