যে সম্পর্ক জীবন অতিষ্ঠ করে…

কথিকা

ক্ষুদীরাম দাস

কারো কারো কাছে এটা সত্য যে, এমন কিছু সম্পর্ক আছে যা জীবনকে অতিষ্ঠ করে তুলে। সে ক্ষেত্রে আপোষে সম্পর্ক ছেদ করে দূরত্ব বজায় রেখে চলাটাই বরং বুদ্ধিমানের কাজ।

অন্যথায় সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলে জীবন আরো দুর্বিসহ হয়ে উঠতে পারে। সুতরাং সেক্ষেত্রে ঐ আত্মীয়কে বা বন্ধুকে এড়িয়ে চলাটাও কষ্টকর হয়। যদি এমন হয় যে, আমার জীবন তছনছ করে ফেলছে সেক্ষেত্রে সম্পর্ক নষ্ট না করে উপায় থাকে না।

তবে হ্যাঁ, এখানে ক্ষমার বিষয়টি একেবারে না টানাই ভালো। কারণ, ক্ষমা করলেই নতুন করে সম্পর্ক তৈরি হবে এবং পুনরায় জীবন যন্ত্রণায় পূর্ণ হয়ে উঠবে। সেটা বরং জীবনকে আরো দুঃখের দিকে নিয়ে যাবে।

অতএব, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে একেবারে সম্পর্ক ছেদ করে ফেলা। আর দুঃস্বপ্ন ভেবে সবকিছু ভুলে নতুন করে জীবন সৃষ্টি করা বুদ্ধিমানের কাজ হবে।

আর এসব বিষয় নিয়ে আপোস করাটাও উচিত হবে না। কারণ, সম্পর্কটা সৃষ্টি করাটাই ভুল ছিলো; এবং জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সুতরাং সে ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেয়াটাই জরুরী বলে মনে করি।

এছাড়া আর কোনো উপায় আছে বলে মনে করি না। হয়তো এজন্যে কষ্ট কিছুটা লাগতে পারে; কিন্তু নতুন একটা জীবন সৃষ্টি আপনাকেই করতে হবে। যে সম্পর্ক জীবন অতিষ্ঠ করে তুলে সে সম্পর্কের কোনো দরকার আছে বলে মনে করি না।

১১ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ২৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২২ মুহররম ১৪৪২ হিজরি, শুক্রবার

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

You might like