

কথিকা
ক্ষুদীরাম দাস :
দুঃখের কথা মানুষের কাছে বললে মনটা হালকা হয়, এটা স্বাভাবিক এবং আমরা তাই করে থাকি। এজন্যে দুঃখের কথা প্রকাশ করি আমরা। কিন্তু এসব ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সত্যিকারে যারা নৈতিক জ্ঞানসম্পন্ন শুধুমাত্র নিকটজন তাদের কাছেই দুঃখের কথাগুলো বলা উচিত। এতে তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাওয়া যাবে। কিন্তু অনেক সময় আমরা যারতার কাছে বলে বেড়াই।

শেষে এসব বলার জন্যে তারা সুযোগ পেয়ে যায় আমাদের উল্টো আঘাত করতে। সুতরাং দুঃখের কথাগুলো নিজের কাছেই গোপন রাখা ভালো। সব কথা মানুষের কাছে বলতে নেই-এটা জেনে রাখা ভালো।
নিজের কষ্টের কথাগুলো সামনে যাকে পাওয়া যাবে তাকেই বলতে যাওয়া একেবারে বোকামী ছাড়া আর কিছুই নয়। এটা সত্য যে, আমার দুঃখ দূর করবার জন্যে তাদের কাছে মোটেও মলম থাকে না। অর্থাৎ আপনার দুঃখ দূর করার মতো উপায় তাদের কাছে নেই। তারা শুধুমাত্র হাহুতাশই করতে পারতে পারবে।
কিছু সান্ত¡নার কথা বলতে পারে-এতটুকুই যথেষ্ট। তবে সময়তে তারাই যে আপনার দুঃখের জায়গায় লবণ ছিটাবে সেটা মোটেও ভুলে যাওয়া ঠিক হবে না। এতে দুঃখ আরো দ্বিগুণ বেড়ে যাবে। আর এজন্যে আপনাকে আরো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সাবধান, সবকথা মন চাইলেই বলে বেড়ানো মোটেও উচিত নয়।











