

মো. মহিউদ্দিন
ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে এক যুবক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। মৃত্যুর পর লাশটি ওই গাছের ডালেই ঝুলে থাকতে দেখা গেছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতাতায় আমড়া গাছ থেকে ফয়সাল হোসেনের (২৮) এর লাশ উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ নভেম্বর ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রুপসা দক্ষিন ইউনিয়নের পূর্ব কাউনিয়া কবিরাজ বাড়িতে।
প্রতক্ষ্যদর্শী ও মৃতের পারিবারিক সূত্র জানায়, ফয়সাল তার বসত ঘরের সামনে থাকা আমড়া গাছ থেকে আমড়া পাড়তে গাছে উঠে। পাশে বিদ্যুতের লাইনে অসাবধানতাবশত জড়িয়ে ফয়সাল ওই গাছেই ঝুলে থাকে। ৯৯৯ তে ফোন দিলে চাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় লাশ আমড়া গাছ থেকে নামানো হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধর করে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
০৩ নভেম্বর ২০২০ খ্রি. ১৮ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার











