
ক্ষুদীরাম দাস :
সুখের সন্ধানে ছুটাছুটি
আমি তুমি তোমরা সবাই,
সোনা দানা টাকা পয়সা
সুখের খোঁজে সবই উড়াই।

সুখ তবু দূরে রয় কেন
প্রশ্নের পরেও প্রশ্ন জাগে,
মনের সুখই তো বড় সুখ
সুখ পালায় রাগে-অনুরাগে।
সুখের সন্ধানে আমরা সবাই
ছুটে চলি অবিরত,
আমি চিরসুখী হতে চাই
সুখ পেতে চাই নিজের মতো।
সুখের সন্ধানে ছুটে বেড়াই
সুখ তো রে ভাই মনের আকাশে,
সুখ মিলিবে সবার মাঝে
পরস্পরে সুখ বিলাসে।
¯্রষ্টার সন্ধান কর রে ভাই
তবেই সুখের প্রকাশ.
সন্তোষ থাক অল্পতেই
সুখের মাঝে বসবাস।
ভালো মন্দ সমালোচনা
করবে কতো সজনে.
মনের ব্যাথা মনেই রবে
বুঝিবে কোন সুজনে।
‘নিজে ভাল তো জগত ভালো’
সব পাগলে কয়?
সুখের সন্ধান খুঁজে পাবে তখন
সুখী হবে নিশ্চয়!








