অভিশাপ

ক্ষুদীরাম দাস :

আমাদের পেটে ক্ষুধা
সৌন্দর্য আমাদের দৃষ্টিগোচর নেই
ক্ষুধার কাছে দেহ যে বন্দী
আমরা যেই ছিলাম সেই।

আমাদের মন বন্দী অলীক জালে
আমরা মরছি হয়তো মরবো
মহামারীর কালে।

¯্রষ্টাকে ডাকো সবে
রেখো তারে জীবনে,
অহঙ্কার ত্যাগ করো তোমরা
নিজেরে লও চিনে।

পাপে ভরপুর এই পৃথিবী
দুষ্ট ছাড়ে বিষ,
কিসের আশায় নিজেরে ভাসিয়ে
ঘুরছি অহর্নিশ।

জগতের দুষ্ট লোকে তার হাতে চাবিকাঠি,
দুহাত ভরে পাপকর্ম তার হচ্ছে সবই মাটি।

ক্ষণস্থায়ী এ জীবনে কী ক্ষতি
আর কি-ই বা লাভ,
সারা জীবন ন্যায় ত্যাগ করিয়া
জমিয়েছি অভিশাপ।

You might like