

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুরে পরিষদ সম্মেলণ কক্ষে আলোচনা ও চেক বিতরণ করা হয়।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান কর্মসূচীর উন্নয়নে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত ব্যবসা উন্নয়ন পরিচালনার জন্য এককালীন অর্থের জন্য ১শত ২৫ জনকে নির্বাচিত করে প্রত্যেককে ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মোট সাড়ে ২২ লাখ টাকার চেক অনুদান হিসাবে নাপিত, কামার, কুমার, বাঁশ ও বেত শিল্প দিয়ে তৈরী পণ্য প্রস্তুত কারীদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
আলোচনা ও চেক বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার ,সমাজ সেবা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মাজেদা বেগম, ফজলে রাব্বি প্রমুখ।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
১০ নভেম্বর ২০২০ খ্রি. ২৫ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৩ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, মঙ্গলবার
আপডেট সময় : ০৬:১৭ এএম











