মতলব উত্তরে চেয়ারম্যানের বিরুদ্ধে হেরিং বন রাস্তার ইট নিয়ে ‘অপপ্রচার’

গোলাম নবী খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের দু’বারের সফল ও স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাবেক সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরীর বিরুদ্ধে একটি হেরিংবন রাস্তার ইট নিয়ে একটি কুচক্রী মহল অপ-প্রচার চালাচ্ছে।

সরজমিনে জানা যায়, ২০১৮ সালে মায়া বীর বিক্রম সড়কের ঠেটালীয়া রহিম ফকিরের মাজার হইতে বারহাতিয়া নাজির আহম্মেদ বাবুর বাড়ি পর্যন্ত সড়ক উন্নয়ন চেইন ৯০০ মিঃ রাস্তা গেটার কুমিল্লা জেলার উন্নয়ন প্রকল্পের অবকাঠামো (তয় পর্যায়ে) ঐ হেরিংবন রাস্তায় চলতি অর্থ চছরে(কার্পেটিং পিচ ঢালাই) হওয়ার টেন্ডার আহ্বান করেন এলজিইডি।

ঐ টেন্ডার কাজের ঠিকাদার প্রতিষ্ঠান আরিফা তুষার (জেভী) প্রোঃ রিপন পাটোয়ারী। তিনি টেন্ডার নিয়ে হেরিংবন রাস্তার ইট তোলে নিয়ে ২টি বক্স কালবার্ট ও একটি গাইড ওয়াল নির্মাণ করেন। ঠিকাদার রিপন পাটোয়ারী হেরিং বন রাস্তার ইট নিয়ে যাওয়ার ঘটনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী জানতে পেয়ে ঠিকাদার রিপন পাটোয়ারীর সাথে কথা বলেন।

রিপন পাটোয়ারী চেয়ারেম্যানকে জানান, আমার ইট নেওয়ার কথা টেন্ডারে ধরা আছে। যাচাই বাচাই করে দেখা যায় রিপন পাটোয়ারীর সিডিওয়েলে এ হেরিং বনের ইটের কথা উল্লেখ নাই। তিনি সম্পূর্ণ ইট ক্রয় করে কাজ সম্পাদন করবেন।

এ ব্যাপারে রিপন পাটোয়ারী বলেন, আমি শতকরা ১৫ পারসেন্ট লেসে দিয়ে টেন্ডার কাজ নিয়েছি। এ জন্য ইট নিয়ে কাজ করছি।

এ ব্যাপারে চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী বলেন, মতলব উত্তর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের সাথে সরজমিনে এনে আলোচনা করি। তার পর ঐ হেরিং বন রাস্তার অর্ধেকাংশের ইট এনে ফতেপুর গ্রামের একটি কাঁচা রাস্তায় হেরিং বন রাস্তার কাজ শুরু করি এবং কিছু সংখ্যক ইট ফতেপুর উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি করার জন্য ইউনিয়ন পরিষদের সামনে স্তুপ করে রাখি। ঠিকাদার তার স্বার্থ হাসিল করতে না পেরে কিছু সংখ্যক লোক দিয়ে ফেইসবুক ও গণমাধ্যম কর্মীর মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এতে করে আমার ইউনিয়নের এবং ইউনিয়নবাসীর মান-সম্মান ক্ষুন্ন করা হচ্ছে। যারা আমার বিরুদ্ধে অন্যায়ভাবে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

তিনি আর ও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর, এ আলোকে আমি আমাদের ইউনিয়নকে ভালোভাবে সাজানোর চেষ্টা করছি। এ দিকে এলাকাবাসী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে গত ১৭ নভেম্বর পিআইও আওরঙ্গজেব সরজমিনে এসে স্তুপ করে রাখা ইট চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর জিম্বায় রাখেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৫:৪৪ পিএম

১৮ নভেম্বর ২০২০ খ্রি. ০৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

You might like