স্বরূপকাঠিতে ধর্ষণ মামলায় চৌকিদার গ্রেফতার

মোঃ মাসুদুল আলম অপু
স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দৈহারী ইউনিয়নের গ্রাম পুলিশ কিশোর মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গললবার রাতে কিশোরকে গ্রেফতার করা হয়।

বুধবার সকালে তাকে পিরোজপুর কোর্টে পাঠিয়েছে পুলিশ। ধর্ষিতা নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চিলতলা গ্রামের স্বামী পরিত্যাক্তা ও দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে ওই নারী মংগলবার রাতে থানায় মামলা দায়ের করেন। গ্রাম পুলিশ কিশোর মন্ডল বাশতলা গ্রামের কালীপদ মন্ডলের পুত্র।

জানা গেছে কিশোর মন্ডল বিয়ের প্রলোভন দেখিয়ে চিলতলা গ্রামের ওই নারীকে মাসের পর মাস ধর্ষণ করেন। ইতোমধ্যে ওই ধর্ষিতা নারী তিন মাসের অন্তসত্ত্বা হলে কিশোর মন্ডল তাকে বিয়ে করতে অস্বীকার করেন। পরে ওই ধর্ষিতা নারী মংগলবার রাতে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০২:৪৪ পিএম

১৮ নভেম্বর ২০২০ খ্রি. ০৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

You might like