জীর্ণ প্রেম আমার

ক্ষুদীরাম দাস :

জীর্ণপ্রেম আমার খন্ড খন্ড মেঘগুলো যেন
আকাশে ভেসে চলছে তো চলছেই
ক্ষ্যাপে আছে যেন মেঘগুলো
তুমুল ঝড় তুলবে বলে
আর আষাঢ়ী বারিধারা বইছে আমার বুকে
চূর্ণ করলো আমার বিশ্বাস দশ বছরের ফোটা প্রেমের ফুল
ঝড়ে গেলো যেন অনাদরেই
রক্ত ঝরছে তো ঝরছে পাঠাবলীর মতো
জীর্ণ প্রেম আমার বিরহের দাবানলে
শুধু স্মরণে আজি বেদনার বালুচর
তবু নিশি কালো রজনীর একাকিত্ব সময়ে
আমি খুঁজি তারে না পাওয়ার ব্যথা বুকে নিয়ে
আর কুঁড়ে কুঁড়ে খাচ্ছে রক্ত মাংসের শরীরটা আমার
হৃদয়টা আমার ক্ষত-বিক্ষত
অসমাপ্ত প্রেমকাব্য ছুঁতে পারেনি প্রেমকানন
স্মৃতিকণা আঘাত দিয়ে স্মৃতির পাতা মেলে ধরে
আর জীর্ণ প্রেম আমার তুমিহীনা ডায়েরির মধ্যি পাতায়!

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১২:২০ পিএম

০৩ নভেম্বর ২০২০ খ্রি. ১৮ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার

You might like