

গোলাম নবী খোকন :
বাংলাদেশ আওয়ামীলীগ মতলব উত্তর উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক যুদ্ধকালীন সময়ে বৃহত্তর মতলব থানা মুক্তিযোদ্ধা কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিয়া জাহাঙ্গীর আলমকে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটিতে মনোনয়ন দেওয়ায়, আহবায়ক কমিটির সদস্য ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন চৌধুরী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আহবায়ক বীর মুক্তি যোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলম বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বে নিয়োজিত তথা চাঁদপুর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়কারী নেতৃ বৃন্দ ও জেলা আওয়ামীলীগের নেতৃ বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আর ও বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ভিশন-মিশন বাস্তবায়ন করার লক্ষে মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন তথা সুচারুরূপে দল গঠনে কাজ করে যাব।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জমাদার, বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহিরুল হক,ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শুকুর আলী, আওয়ামীলীগ নেতা মনির হোসেন বেপারী,সাংবাদিক আতিকুর রহমান দুলাল, ইউপি সদস্য সাংবাদিক গোলাম নবী খোকন,আঃ হালিম সরকার,খোরশেদ আলম, তাহমিনা আক্তার নিপা, মর্জিনা বেগম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির,যুবলীগ নেতা আলমাছ মিয়া, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আলমগীর দেওয়ান, ছাত্র লীগ নেতা শাকিল দেওয়ান ও আশিক।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
আপডেট সময় : ০৭:২৪ পিএম
০৬ নভেম্বর ২০২০ খ্রি. ২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার










