মেয়র প্রার্থী কাউন্সিলর মজিবুর রহমানের মতবিনিময় সভা

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্তির প্রত্যাশায় বর্তমান কাউন্সিলর, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক ছাত্রনেতা মজিবুর রহমান পাটওয়ারী শনিবার বিকেলে চরকুমিরায় এক মতবিনিময় সভা করেন।

পুর্ব চরকুমিরা চিশতিয়া জামে মসজিদের সম্মূখে পৌর আওয়ামীলীগ নেতা মো. হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান পাটওয়ারী বলেন, আমি আপনাদের পরিচিত সন্তান। আপনাদের নিয়েই দীর্ঘসময় যাবৎ রাজনীতি করছি। সকলের সাথে সুম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি। বিগত পৌর নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে উন্নয়নের জন্য কাজ করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে দেখেছি পৌরবাসীর উন্নয়ন করতে হলে মেয়র হওয়ার বিকল্প নেই।

তিনি আরো বলেন, আপনাদের সেবা দেওয়ার লক্ষ্যে মেয়র পদে প্রার্থী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে অনুপ্রাণিত। আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম। বর্তমানে পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি। আমি দলের বাহিরের কেউ নই। দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয় তবে আপনাদের সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করবো। আবার যদি কোন কারণে আমার থেকে কাউকে যোগ্য মনে করে তবে,তাহলে অবশ্যই আমি তার জন্য কাজ করবো। আগামী পৌর নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. রসু মিয়া, হাফেজ হারুনুর রশিদ, মাও. আহসান হাবিব, আ. ছালাম বাচ্চু প্রমুখ।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১১:৩৮ এএম

০৬ নভেম্বর ২০২০ খ্রি. ২১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২০ রবিউস সানি ১৪৪২ হিজরি, রোববার

You might like