সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে রূপগঞ্জে পেশাদার সাংবাদিকদের মানববন্ধন

মো. সোহেল কিরণ, নিজস্ব প্রতিনিধি

সম্প্রতি প্রথম আলোর জৈষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্বপালনকালে সচিবালয়ে আটকে রেখে নির্যাতন ও মিথ্যে অভিযোগ দিয়ে মামলা ও গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে রূপগঞ্জের পেশাদার সাংবাদিকরা।

বুধবার দুপুরে কাঞ্চন পৌরসভার সামনে আয়োজিত এ মানববন্ধনে যোগ দেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, সাংবাদিক আরিফ হাসান আরব, জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, সোহেল কিরন, রাশিদুল ইসলাম সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, দেশের দূর্ণীতি থামাতে মুক্ত সাংবাদিকতার বিকল্প নেই। ব্রিটিশ আমলের আইন দিয়ে আধুনিক যোগে এসে সাংবাদিকদের কন্ঠরোধ চেষ্টা দেশের জন্য হুমকী স্বরুপ। অবিলম্বে এ ধরনের আইন বাতিল করে সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো জরুরি। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবী করেন তারা। কালো কাপড় বাঁধা জাতির বিবেকদের দাবী মানতে হবে। এছাড়া দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিভাগীয় শাস্তির দাবী জানাই।

You might like