

সজীব খান:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মনিরুজ্জামান মানিক। শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং সার্বিক উন্নয়নের প্রত্যাশায় তাঁকে ঘিরে স্থানীয়ভাবে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়তে হলে শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার সহজলভ্যতা, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রাস্তাঘাটের উন্নয়ন, বিশুদ্ধ পানি ও নাগরিক সুবিধা নিশ্চিত করাও সময়ের দাবি।

স্থানীয় জনগণের প্রত্যাশা,মনিরুজ্জামান মানিক চেয়ারম্যান নির্বাচিত হলে মৈশাদী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত হবে। সাধারণ মানুষের সমস্যা ও অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনা হবে এবং ইউনিয়ন পরিষদ হবে সবার জন্য উন্মুক্ত একটি জনসেবামূলক ইউনিয়ন গড়ে তুলবেন তিনি।
মনিরুজ্জামান মানিককে ঘিরে সমর্থকদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, মাদকমুক্ত পরিবেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়ার প্রত্যাশা করছেন তাঁরা।
তবে নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মৈশাদী ইউনিয়নের সাধারণ ভোটাররা।
তাঁদের প্রত্যাশা, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যিনি এলাকার মানুষের পাশে থাকবেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করবেন, তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরুজ্জামান মানিককে জেলা বিএনপির সভাপতি, চাঁদপুর হাইমচার -৩ নির্বাচনী আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দলীয় সমর্থন দেবে।
সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, মাদকমুক্ত সমাজ ও সার্বিক উন্নয়নের স্বপ্ন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৬নং মৈশাদীতে মনিরুজ্জামান মানিককে ঘিরে নির্বাচনী আলোচনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ খ্রি.














