

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সদর বাজারের রাস্তাঘাটের বেহালদশায় জনগনের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। চরভদ্রাসনে সদর বাজারের বাস ষ্টান থেকে চরভদ্রাসন গার্লস স্কুল রোডে বিভিন্ন যায়গায় রাস্তা ভেঙ্গে যাওয়ায় বড় বড় খালখন্দের সৃষ্টি হয়।একটু বৃষ্টি নামলেই পানি জমে যাওয়ায় দুর্ঘটনার ঘটনা ঘটে।

সদর বাজারের বাসিন্দা সোহাগ জমাদার বলেন, এই রাস্তা দিয়ে ৩ গ্রামের মানুষ যাতায়াত করে ও গার্লস স্কুলের শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার অন্যতম মাধ্যম। রাস্তার বর্তমান যে অবস্থা তা সম্পূর্ণ চলাচলের অনুপযুক্ত। মাঝে মাঝে দুর্ঘটনার ঘটনা ঘটে।
রাস্তার পাশে ব্যবসায়ী সবুজ বলেন,এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। গত কয়েকবছর রাস্তা মেরামত না করায় রাস্তা বিভিন্ন যায়গায় ভেঙ্গে খালখন্দের সৃষ্টি হয়।
এই রাস্তা দিয়ে পর্যবেক্ষণ করে দেখলাম রাস্তার পাশে ৩টি ব্যাংক ও১টি চরভদ্রাসন রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন এজেন্সির অফিস এই রাস্তার পাশে অবস্থিত। দীর্ঘদিন রাস্তা মেরামত না করার কারনে জনগনের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পরেছে।
এই ব্যাপারে উপজেলা প্রশাসন ও এলজিআরডি সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।








