

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি :
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় তিন জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে নবাবগন্জ থানা পুলিশ।

আটককৃতদের সাথে দুই কেজি গাঁজা ও নগদ ৮১ হাজার টাকা পাওয়া গেছে।
২৭ মে বৃহস্পতিবার সকালে উপজেলার বাহ্রা চরকান্দি গ্রামে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- নবাবগঞ্জ উপজেলার বাহ্রা চরকান্দি গ্রামের কিতাব উদ্দিনের ছেলে ঈমান আলী (৬০), ঈমান আলীর স্ত্রী পারভিন বেগম (৫০) ও মেয়ে ইরিন জামান (২০)।
নবাবগঞ্জ থানা ডিউটি অফিসার এসআই মো. মিন্টু লস্কর সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার বাহ্রা চরকান্দি গ্রামের ঈমান আলীর বাড়িতে এএসআই মো. জসিম, এএসআই মো. ইব্রাহিম, নারী কনস্টেবল রওশনআরা-সহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময়ে ঈমান আলীর বাড়ি তল্লাশি করে দুই কেজি গাঁজা ও নগদ ৮১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। গাঁজাসহ মাদক ব্যবসায়ী ৩জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
নবাবগন্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







