শেরপুরে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনাসভা

 

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা বিএনপির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৩০ মে সারাদিন ব্যাপি জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে সকালে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এবং বিকালে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মাসুদ, জেলা সাংগঠনিক সম্পাদক মামুনুর রসিদ পলাশ, আক্রামুজ্জামান রাহাত, আবু রায়হান রুপন, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক হাসানুর রেজা জিয়া, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব মোঃ আঃ লতিফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আতাহারুল ইসলাম আতা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ কামরুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ মামুন, জেলা ছাত্র দল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, থানা যুবদলের আহ্বায়ক মোঃ পারভেজ আহাম্মদ, সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল সরকার, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোঃ খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ সহ আরও অনেকে ।

দোয়া ও আলোচনা শেষে সকলের মাঝে তবারক বিতরণ হয়।

You might like