

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে স্বরূপকাঠি উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে দলীয় কার্যালয় এ কর্মসুচী পালিত হয়। মো.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন আবদুল্লাহ আল বিরুনী সৈকত, নাসির তালুকদার, মো. মাইনুল হাসান,মো.আনিস কাজী, আবদুল্লা আল যুবায়ের প্রমুখ। সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।








