চরভদ্রাসনে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

ফরিদপুর প্রতিনিধি

আজ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব (১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় চরভদ্রাসন ইউনিয়ন ও গাজীরটেক ইউনিয়ন অংশগ্রহণ করে।চরভদ্রাসন ইউনিয়ন ৪-১ গোলে গাজীরটেক ইউনিয়নকে পরাজিত করে। বিজয়ী দলের অধিনায়ক মুরসালিন২ টি,মিরাজ ও ওমর ১ টি করে গোল করে।পরাজিত দলের অধিনায়ক ফরহাদ দলের ১ টি মাত্র গোল করেন।খেলা শেষে পুরস্কার বিতরণ করেন উক্ত টুর্নামেন্টের অতিথিবৃন্দ।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোতালেব হোসেন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জনাব ফরিদা বেগম ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাকারিয়া হোসেন।
টুর্নামেন্টের সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জেসমিন সুলতানা।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন।

You might like