শেরপুর জেলা যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

শেরপুর প্রতিনিধিঃ শেরপুর জেলা আওয়ামী যুব লীগের আয়োজনে ২০ জুন রবিবার দুপুর ২ টায় কামারের চর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শেরপুর জেলা যুবলীগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে। সারা জেলা ব্যপি প্রায় ১৫০০ গাছের চারা লাগানোর লক্ষ্যে কর্মসূচির উদ্বোধন করেন, শেরপুর জেলা যুবলীগের সভাপতি, আলহাজ্ব হাবিবুর রহমান হবিব।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাইয়ের আহবানে দেশব্যাপী কেন্দ্রীয় যুবলীগের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর জেলা যুবলীগ সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ শুরু করছে কামারের চর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণো করা হয়েছে। পর্যায়ক্রমে আরো গাছ সারা জেলা জুড়ে লাগানো হবে।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

You might like