

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সবজির সাথে গাঁজা চাষ করায় সফিকুল ইসলাম (৩৬) নামক এক ব্যক্তিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের বাড়ির পাশের জমিতে সবজি বাগানের সাথে গাঁজা চাষ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার আবাদি জমি থেকে ১৫ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৫ কেজি। গাঁজা চাষী সফিকুল ইসলাম ওই এলাকার ফয়জুল হকের ছেলে।
আটোয়ারী থানা পুলিশের সূত্রে জানা যায়, উপজেলার তোড়িয়া ইউনিয়নের গুনঞ্জরমারী বাজার বোধগাঁও গ্রামের সফিকুল ইসলাম নামে এক ব্যাক্তি তার বাড়ির পশ্চিমে সবজি বাগানের ভেতরে সবজি চাষের আড়াঁলে গাঁজার গাছ চাষ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোকারম হোসেন, এস.আই ফজলুল করিম, এসআই ফরাদ হোসেন ও এ.এস.আই মিজানুর রহমান সহ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়।

অভিযানের বিষয়টি টের পেয়ে সফিকুল ইসলাম পালানোর চেষ্ঠা করে। এ সময় তাকে হাতে নাতে আটক করে বাড়ির পাশের জমি থেকে ১৫টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। গাঁজার গাছ গুলোর উচ্চতা প্রায় ৬ থেকে ৭ ফিট।
আরো পড়ুন : যৌন সমস্যা ও যৌন অক্ষমতার কারণ ও প্রতিকার
আটোয়ারী থানার পুলিশ পরিদর্শক দুলাল উদ্দীন বলেন, সফিকুল ইসলাম দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসায় যুক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরো পড়ুন : শ্বেতী বা ধবল রোগ : কারণ ও প্রতিকার










