

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠির ১০টি ইউপি নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিতদের মধ্যে ৬জন আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এবং চারজন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা হলেন ১নং বলদিয়া ইউপিতে মোঃ সাইদুল রহমান (নৌকা), ২নং সোহাগদল আঃ রশিদ (নৌকা), ৩নং স্বরূপকাঠি মোঃ আল আমিন পারভেজ (নৌকা), ৪নং আটঘর কুড়িয়ানায় মিঠুন হালদার (আনারশ), ৫নং জলাবাড়ী মোঃ তৌহিদুল ইসলাম (আনারশ), ৬নং দৈহারি মোঃ জাহারুল ইসলাম (আনারশ), ৭নং গুয়ারেখা বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার (চশমা), ৮নং সমুদয়কাঠী মোঃ হুমায়ুন কবির (নৌকা), ৯নং সুটিয়াকাঠি মোঃ রুহুল আমিন অসিম (নৌকা), ১০ সারেংকাঠী ইউনিয়নে, মোঃ নজরুল ইসলাম (নৌকা) বিজয়ী হয়েছেন।










