মতলবে শেখ কামালের জন্মদিন পালিত

হারুন অর রশিদ, মতলব প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

৫ আগস্ট সকালে উপজেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণ, আলোচনাসভা, যুব উদ্যোক্তাদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ ও মসজিদে বাদ যোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম কুদ্দুস উপস্থিত ছিলেন। এই আলোচনায় ভাইস চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মতলব উত্তর থানা পুলিশ এর অফিসার ইনচার্জ শাহ কামাল, সাংবাদিক ও ক্রীড়া সংগঠকসহ অন্যান্যরা উপ

You might like