মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাকিবুল হাসান, মনপুরা ভোলা সংবাদদাতা : ভোলার মনপুরায় পুকুরের পানিতে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি হলেন, উপজেলা ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শরিফের ছেলে মোঃ নাঈম।

পারিবারিক সূত্রে জানাযায়, বৃহস্পতিবার সকাল ৯টায় শিশুটি সকালের খাবার শেষে খেলার জন্য বাড়ীর উঠানে যায়। শিশুর মা ঘরের কাজ শেষে শিশুটির খোজ করে। কোথাও শিশুটি দেখতে না পেয়ে এদিক ওদিক খোজাঁখুজি করে।

পরে ঘরের পাশে থাকা পুকুরে খোঁজ করতে গেলে শিশুর লাশ পানিতে ভাসতে দেখে। পরে তার ডাকচিতকারে বাড়ীর লোকজন এসে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত শিশুটিকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনেরা মৃত শিশুটিকে নিয়ে নিজ বাড়ীতে চলে যায়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাইম হাসনাত জানান, শিশুটি পানিতে মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর দেখলাম তার শরীরর খুব ঠান্ডা।

You might like