

রাকিবুল হাসান, মনপুরা প্রতিনিধি ::
ভোলার মনপুরা উপজেলা দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার এলাকা হেলাল চৌকিদারের বাড়ির পাশ থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেন পঁচা কোড়ালিয়া বিট অফিসের বন বিভাগের বন প্রহরীরা।
স্থানীয় সূত্র মতে জানা যায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৭টায় দক্ষিণ সাকুচিয়া ৩নং ওয়ার্ডের হেলাল চৌকিদার এর বাড়িতে পানি পান করতে দেখেন একটি হরিণ।পরে বন বিভাগ কে খবর দিলে সেই বাড়ি থেকে হরিণ টি উদ্ধার করেন বিট কর্মকর্তা আব্বাস ও বন প্রহরী কামাল। উদ্ধারের পর রেঞ্জ কর্মকর্তার উপস্থিতে চরপাতিলা বনে অবমুক্ত করা হয়েছে।

অনেকে বলছেন খাদ্য ও মিঠা পানির সন্ধানে প্রায়ই মনপুরা উপজেলার লোকালয়ে চলে আসছে হরিণ।
পঁচা কোড়ালিয়া বিট অফিসার মো.আব্বাস উদ্দিন জানান, হরিণের অভয় আশ্রম চর পাতিলা সহ চরাঞ্চলে পানি লবণাক্ত হয়ে যাওয়ায় মিঠা পানির সন্ধানে প্রতিনিয়ত লোকালয়ে ছুটে আসছে হরিণ।
রেঞ্জ কর্মকতা মইনুল ইসলাম বলেন, শুষ্ক মৌসুমে এই অঞ্চলের নদীর পানি লবণাক্ত হয়ে যাওয়ায় মিঠা পানির সন্ধানে বনের হরিণ লোকালয়ে ছুটে আসে। পরে তাদেরকে লোকালয় থেকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়।










