মনপুরায় পেয়ার বেঞ্চ সরবরাহ প্রকল্প সমূহের উদ্বোধন

মনপুরা সংবাদদাতা :
ভোলার মনপুরা উপজেলার ১১টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১৪ টি মাধ্যমিক মাদ্রাসা এবং কলেজে প্লাস্টিকের পেয়ার বেঞ্চে সরবরাহ প্রকল্প সমূহের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৪ই মার্চ) দুপুর ১২টায় মনপুরা মাধ্যমিক বিদ্যালয় এই উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হ’য়। উপজেলা পরিষদের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়।

কারিগরি সহযোগিতা করেছে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং অর্থায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা।

১১টি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০ সেট বেঞ্চ ও ১৪টি মাধ্যমিক মাদ্রাসা ও কলেজে ২৯২ সেট বেঞ্চ প্রদান করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানগন এই বেঞ্চ গ্রহণ করেন।


উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি শেলিনা আক্তার চৌধুরী।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ, মনপুরা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নির্মল বাবু,সহকারী প্রধান শিক্ষক, হেলাল উদ্দিন প্রমুখ।

You might like