

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ঢাকা লিংক রোডের কাজের অনেকটা অগ্রগতি হয়েছে। কিছু কিছু জায়গাতে জ্যাম ও দেখা যাচ্ছে অনেক। তার মধ্যে উল্লেখ্যযোগ্য জ্যাম হচ্ছে, জেলাপরিষদ থেকে চাষাড়া পর্যন্ত।

রাস্তাটা এতো বড় পরিসরে হয়েছে যে, এখন রাস্তা পার হতেও অনেক সময় লেগে যাচ্ছে। তাছাড়া গাড়ীগুলোও এলোপাতাড়ি চালানোর কারণে দূর্ঘটনা ঘটে চলছে। বিশেষ করে সকালে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে যাবার সময় রাস্তা পারাপার হতে যেয়ে অনেক সময় লাগে।
জেলাপরিষদ এর ইসদাইর থেকে আগত একজন জানালেন তার বাচ্চা নিউক্লিয়াস স্কুলে পড়াশুনা করেন। তাই তাকে রাস্তা পার হয়ে আসা লাগে, কিন্তু বর্তমানে রাস্তার প্রস্থ এতো বড় হয়েছে যে রাস্তা পার হওয়াটা একটা ঝুঁকি মনে হচ্ছে। তাই এখানে যদি একটি ফুটওভার ব্রিজ করা হয় তাহলে সকলের পারাপার সহজ হতো।
জেলা প্রশাসকের কার্যালয়ে একজন জানালো, যদি ফুটওভার ব্রিজ না হয় তাহলে দূর্ঘটনার হার বৃদ্ধি পাবে। প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছে সকলেই।










