

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার সুটিয়াকাঠি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক খাঁন (৭৭) বুধবার সকালে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে …….. রাজেউন)।

মৃত্যুকালে স্ত্রী,দুই ছেলে ও তিন মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেলে চাঁন মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব উল্লাহ মজুমদার ও ওসি গোলাম সারওয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল এ বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।
এরপর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে প্রশাসক ও ইউএনও মাহাবুব উল্লাহ মজুমদার ও সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেনসহ মুক্তিযোদ্ধার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জানাযা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম,সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।










