শেখ রাসেল দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

শেখ রাসেলের ৬০তম জন্মদিন শেখ রাসেল দিবস উপলক্ষে স্বরূপকাঠিতে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়ের প্রতীক, এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্তরে জাতির জনকের মুরালে পাশে রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্পন করা হয়। এরপ একটি বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভুমি)তাপস পাল, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কাজি শাখাওয়াত হোসেন, নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা তাদের আলোচনায় শেখ রাসেলের স্মৃতি গাঁথা জীবন নিয়ে আলোচনা করেন।

You might like