

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :
পর্যটন নগরী কুয়াকাটায় পন্যে নিদিষ্ট মূল্য তালিকা প্রদর্শন না করা, বিশৃঙ্খলভাবে ভসমান দোকান পরিচালনার দায়ে ১৩ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকার অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ অক্টোবর) বেলা ১২ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলো, মো. রাসেলের আচারের দোকান, মো. শামিম খলিফার আচারের দোকান, সাইমুন পি খাসকেলের আচারের দোকান, ফজলু গংদের ভাসমান খাবারের দোকান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কুয়াকাটায় আগত পর্যটকদের অবস্থান দেখে দোকানীর পছন্দ মতো পন্যের দাম রাখছে।
দুর্গা পূজায় আগত পর্যটকদের সাথে যাতে এমনটা না করতে পারে তার জন্য এ সর্তকতা মূলক অভিযান।তিনি আরো বলেন ,আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।










