জামাত বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে মাঠে রয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ

নিজস্ব প্রতিনিধি:
জামাত বিএনপির ডাকা তিনদিনের হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের মায়ারবাড়ি এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন কাঞ্চনপৌর মেয়র রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, ইউপি মেম্বার রিটন প্রধান, উপজেলা যুবলীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসান প্রমুখ।

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে বানচাল করতে বিদেশি শক্তির নির্দেশে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় জামাত বিএনপি। প্রধানমন্ত্রীর নির্দেশে যে কোন অপশক্তিকে প্রতিহত করতে আমরা মাঠে আছি এবং থাকবো।

You might like