স্বরূপকাঠিতে জেল হত্যা দিবস পালিত

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি
আজ (৩ নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো,মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, সহ সভাপতি কাজী সাইফুদ্দিন তৈমুর, মীরা রানি চৌধুরী প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

You might like