

সোহেল আহমেদ ভূঁইয়া, করেসপন্ডেন্ট :
আজ ৬ নভেম্বর, রাত ৯ঃ২০ মিনিটে নারায়ণগঞ্জ জেলা পরিষদ এলাকায় বিকট শব্দে শাহ সিমেন্টের গাড়ীর টায়ার ফেটে যায় এবং টায়ারে আগুন লেগে যায়।

এতে করে ড্রাইভার ও হেলপার গাড়ী হতে সরে যায়। আস্তে আস্তে গাড়ীর বেশ কিছু অংশে আগুন ধরে যায়। তার কিছুসময় পর পুলিশের গাড়ী থামে। আস্তে আস্তে লোকজনের সমাগম বেড়ে যায়। পুলিশ তখন লোকজন সরাতে ব্যস্ত হয়ে যায়।
এদিকে ফায়ার সার্ভিসের টীম আসে ৯ঃ৪৫ মিনিটে। কিছু সময়ের ভীতরেই আগুন নেভাতে সক্ষম হয়। কোন প্রকার হতাহতের খবর পাওয়া যায় নাই।










