

নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডক্টর’স ইউনিটির সাইন্টিফিক সেমিনার ও স্মারকগ্রন্থ উম্মোচন করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় চিটাগাংরোড এলাকায় একটি পার্টি সেন্টারে এ সেমিনার ও নিজস্ব স্মারকগ্রন্থ উন্মোচিত করা হয়।

এতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. দাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউ এস বাংলা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম।
সভায় ইউনিটির প্রতিষ্ঠাতা ডা. আল ওয়াজেদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জয়নুল হক শিকদার মেডিকেল কলেজের অধ্যাপিকা ডা. খালেদা আক্তার, পঙ্গু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ইমদাদুল হক ভূঁইয়া, ডা. শাহানা সুলতানা রুপা, ডা. আব্দুল মালেক প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, এই ধরনের আঞ্চলিক চিকিৎসকদের সংগঠন আমাদের দেশে বিরল এবং এত অল্পদিনে এত সুন্দর একটি স্মারকগ্রন্থ উপহার দেওয়া নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের জন্য একটা মাইলস্টোন হয়ে থাকবে।
অনুষ্ঠানে ইউনিটির প্রতিষ্ঠাতা ডা. আল ওয়াজেদুর রহমান বলেন, ২০২০ সালে সিদ্ধিরগঞ্জের ১ থেকে ৯ নং ওয়ার্ডে বসবাসকারী এমবিবিএস এবং বিডিএস চিকিৎসকদের নিয়ে সংগঠনটি গঠিত হয়। পরবর্তী ৩ বছরের বেশি সময় বিভিন্ন সাইন্টিফিক সেমিনার, পিকনিক সহ নানা আয়োজনের মাধ্যমে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বিগত তিন বছরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সংগঠনটি একটি স্মারকগ্রন্থ উন্মোচন করে। এখানে ১৭০ জন চিকিৎসক রয়েছে। যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সংগঠনটি দলমত নির্বিশেষে দৃঢ়চিত্তে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে সংগঠনটি বিভিন্ন মানবিক কাজে অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি।










