

নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে লেগুনা দিয়ে বালুর গদির মালামাল চুরিরকালে গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে গেছে চোরের দল। এসময় চুরির কাজে ব্যবহৃত নসিমনটি আটক করা হয়। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালাদী এলাকায় নিপুন এন্টারপ্রাইজ নামে একটি বালুর গদিতে এ ঘটনা ঘটে।

বালুর গদির শেয়ার মালিক ফাইজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে কালাদী এলাকায় তার শেয়ার মালিকানাধীন বালুর গদিতে একদল চোর বেকুর যন্ত্রাংশ ও বালুর পাইপ খুলতে শুরু করে। ঘটনা আচঁ করতে পেরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে চোরের দল দৌড়ে পালিয়ে যায়।
এসময় চুরির কাজে ব্যবহৃত নসিমনটি আটক করে গ্রামবাসী। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নসিমনটি উদ্ধার করে ভোলাবো ফাঁড়ি হেফাজতে নিয়ে যায়। প্রায় ৩ মাস আগেও এই বালুরগদি থেকে বালুর ৪৬টি লোহার পাইপ ও অফিসে ব্যবহৃত টিভি, কম্পিউটার সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় চোরের দল। ওই ঘটনায় থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত কোন মালামাল উদ্ধার হয়নি। কাউকে আটক করতেও পারেনি পুলিশ। এছাড়াও চলতি মাসে পূর্বকালাদী এলাকায় অপর একটি বালুর গদিতেও চুরি ঘটনা ঘটে। তাছাড়া গত এক মাসে কাঞ্চন পৌর এলাকায় ডাকাতি সহ একাধিক চুরির ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোন ঘটনারই রহস্য বের করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, উপ-পরিদর্শক রাসেল মিয়া সহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। চুরির কাজে ব্যবহৃত নসিমনটি উদ্ধার করা হয়। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










