

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা পৌরসভার জমাদার পাড়া নিবাসী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (স.প্রা.বি.) কাজী তরিকুল ইসলাম (৮২) বার্ধক্যজনিত কারণে ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯.৪৫ টায় ইন্তেকাল করেন।

(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি জমাদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) ছিলেন। তিনি মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বোদা পৌর আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ফজলে বারি সুজা ও বোদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম কাজী ফজলে রাব্বি সুলতান এর পিতা। মৃত্যুকালে তিনি ১ ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোকলেছুর রহমান জিল্লু, পৌর আওয়ামী লীগ সভাপতি আবু মো. ইমতিয়াজ হোসেন মির্জা, পৌর মেয়র মো: আজাহার আলীসহ বিভিন্ন শ্রেণী পেসার মানুষ গভীর শোক জানিয়েছে।
২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর জমাদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন হয়।










