

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়-১ (পঞ্চগড়-আটোয়ারী-তেঁতুলীয়া) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে। মুক্তার মনোনয়নের ঘোষণা শোনার সাথে সাথে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামে মনোনয়ন বঞ্চিত অপর প্রার্থীদের সমর্থিত নেতা-কর্মী ও সমর্থকরা।

রোববার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে চার থেকে শহরের শেরে বাংলা পার্ক এলাকায় করতোয়া সেতুর প্রবেশ মুখে এই অবরোধ ও অবস্থান কর্মসূচী শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেয়ায় পঞ্চগড় শহরে সড়ক অবরোধ করেছে তাঁর নেতা-কর্মী ও সমর্থকেরা।
অপরদিকে জেলার তেঁতুলিয়ায় উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নেতা ও কর্মীসহ সমর্থকেরা।
পঞ্চগড় -১ আসনে মনোনয়ন পুর্ণ বিবেচনার দাবীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও সমর্থকরা বিকেল ৬ টা থেকে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের নুরজাহান হোটেলের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখেছেন।
অন্যদিকে আটোয়ারী উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান তৈহিদুল ইসলামকে মনোনয়ন না দেয়ায় নাঈমুজ্জামান মুক্তাকে হাইব্রিড নেতা বলে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে তাঁর কর্মী ও সমর্থকেরা।
এর আগে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংসদীয় আসন-০১ ও পঞ্চগড় ১ আসনে নাঈমুজ্জামান ভূঁইয়া মূক্তার নাম ঘোষণার পরপরই তারা তাকে প্রত্যাখান করে পঞ্চগড়- বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে শুয়ে সড়ক অবরোধ করে রেখেছে। এসময় সড়কের উভয় পায়ে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ মানুষকে দূর্ভোগে পড়তে দেখা যায়।
এদিকে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তাকে দলীয় প্রতিকে মনোনয়ন ঘোষণার পর পরেই আনন্দ মিছিল করেছে তাঁর কর্মী সমর্থকেরা।
পঞ্চগড়-১ আসনটিতে দুবাইরের প্রার্থী হিসেবে ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মজাহারুল হক প্রধান। পঞ্চগড়-২ (বোদা – দেবীগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে রেলপথ মন্ত্রী এড. মোঃ নূরুল ইসলাম সুজনকে। পর পর চতুর্থবার নুরুল ইসলাম সুজন মনোনিত হওয়ায় আনন্দ মিছিল করেছে বোদা দেবীগঞ্জের নেতা ও কর্মীরা।










