পটুয়াখালীর মহিপুরে উপকূলীয় জেলেদের মাঝে জীবন রক্ষাকারী লাইভবয়া বিতরণ

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা প্রতিনিধি :

পটুয়াখালীর মহিপুরে শনিবার (২৫ নভেম্বর ) বেলা ১১ টায় কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে কলাপাড়া উপজেলায় স্বল্প মূল্যে উপকূলীয় সমুদ্রগামী জেলেদের মাঝে জীবন রক্ষাকারী ২০০০ হাজার লাইফবয়া বিতরণ করা হয়েছে।
জুনিয়ার প্রোগ্রাম অফিসার কারিতাস বরিশাল অঞ্চলের মি: সঞ্জীবচন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, সিপিপি, মোঃ আসাদুজ্জামান খাঁন,মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, জাহিদুল ইসলাম সেলিম, মহিপুর প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন, নয়া দিগন্ত কুয়াকাটা প্রতিনিধি মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন উপকুলীয় জেলেদের এই লাইফ বয়ায় দুর্ঘটনার সময় জীবন রক্ষায় বড় ভূমিকা রাখবে।

You might like