

গোলাম নবী খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বিপাশা সড়ক দুর্ঘটনায় নিহত হবার এক সপ্তাহ যেতে না যেতেই আবারও দূর্ঘটনার শিকার একই উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ডাকুর কান্দি গ্রামের মৃত সেকান্দর আলী পাটোয়ারীর ছেলে মোকশেদ আলী (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।

সরজমিনে জানা যায়, নিহত মোকশেদ আলী ২৯ নভেম্বর ২০২৩ ইং রোজ বুধবার সকালে বাজার থেকে বাড়ি আসার পথে বিপরীত থেকে আসা অটো বাইক সজোরে ধাক্কা দিলে বৃদ্ধ লোকটি সড়কে লুটে পরে মারাত্মক জখম হয়। তার মাথা ও হাতে প্রচন্ড আঘাত হয়।
স্থানীয়রা আহত লোকটিকে প্রথমে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে এখান তার অবস্থার অবনতি দেখলে দ্রুত ঢাকায় নিয়ে যায়। ঢাকার সেন্টাল হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন বলে জানায় তার আত্ত্বীয় স্বজনরা। এ দিকে অটো বাইক ও চালককে গ্রাম বাসী আটক করে রাখে।
এ দিকে একই দিন বিকালে এক শালীশ বৈঠক বসে উভয় পক্ষকে আপোষ মিমাংসা করে দেয়। যে বিষয়টি জানতে পারা যায় স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা বলেন নিহতের পরিবার এ বিষয়ে মামলা করতে রাজি না হলে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চাওয়া হয় বলে জানান স্থানীয় ইউপি সদস্য কাজী মোস্তাক।
অপর দিকে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক জানান, স্থানীয় ইউপি সদস্য কাজী মোস্তাক থানাকে জানান যে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দায়ের করবেনা। অটো বাইক চালক একই এলাকার একে অপরের আত্মীয়। থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই, অভিযোগ হলে আমরা মামলা নিব।
গত ২২ নভেম্বর জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ইসরাত আরা বিপাশা সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এক সপ্তাহ যেতে না যেতেই আবারও আরেক টি প্রান কেড়ে নিলো অটো বাইক চালক। কারন হিসাবে জানা যাচ্ছে অদক্ষতার কারণে এ সমস্ত দূর্ঘটনা ঘটছে বলে জানান অভিজ্ঞ মহল।










