স্বরূপকাঠিতে দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

মোঃ মাসুদুল আলম অপু, স্বরূপকাঠী প্রতিনিধি :

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই ¯েøাগানকে সামনে রেখে পিরোজপুরের স্বরূপকাঠিতে নানান অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সামনে জাতীয় এবং দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

পওে উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত আধাঘন্টাব্যাপি মানববন্ধনে সরকারি কর্মকর্তা – কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নিরঞ্জন হালদারের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হযরত আলী হিরু এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও মনিরুজ্জামান,সহকারী কমিশনার (ভুমি) তাপস পাল ,সমাজ সেবা কর্মকর্তা তপন বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম ও প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ।

You might like