মনপুরায় সিপিপি’র স্বেচ্ছাসেবকদের বিভিন্ন উপকরণ বিতরণ

রাকিবুল হাসান,মনপুরা প্রতিনিধি :

ভোলার মনপুরা উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর ১১৮০ জন স্বেচ্ছাসেবকদের মাঝে রেইন কোর্ট, লাইফ জ্যাকেট, হেলমেট, গামবুট ও প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টার উপজেলা কারিতাস কার্য্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে সিপিপি’র স্বেচ্ছাসেবকদের ৫৯টি ইউনিটে মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে।

মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর মহাপরিচালক মিজানুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মুজিব কিল্লা প্রকল্প পরিচালক জানে-আলম, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের,ভোলা সিপিপি অঞ্চলিক পরিচালক আবদুর রশিদ, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউল্ল্যাহ কাজল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, কারিতাস দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি কর্মকর্তা উজ্জল এক্কা,সিআরএস দাতাসংস্থার প্রতিনিধি মোঃ নাছির উদ্দিন প্রমূখ ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি’র টিম লিডার এরফান উল্লাহ চৌধুরী অনি, উপজেলা সিপিপি সহকারি পরিচালক ডা.কামাল উদ্দিন, কারিতাস জুনিয়র প্রোগ্রাম অফিসার শ্রী অশোক কুমার রায়সহ বিভিন্ন ইউনিটের টিম লিডার ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সিআরএস কারিতাস বাংলাদেশ এর সহযোগীতায় মুক্তি-৩ প্রকল্প মাধ্যমে মনপুরা উপজেলা ৪টি ইউনিয়নে ৫৯টি ইউনিট ১১৮০ জন সিপিপি সদস্যদের মাঝে ৫৯টি স্ট্রেচার, ৮০টি রেইনকোর্ট, ৫৯টি টর্চ লাইট ও ৫৯ টি রেডিও ,বিতরণ করা হয়েছে । একই সাথে মনপুরায় ১ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা প্রশাসন ।

You might like