কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

নিউজ ডেস্ক :

কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনায় সিফাত হোসেন (২৫) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

সিফাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস এলাকাটি অতিক্রম করছিলো। এ সময় দ্রুতগামী ইকোনো পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একযাত্রী মারা যায়। চালকের বাম পা থেঁতলে যায়। আহত হন আরও ২০ যাত্রী।

লাকসাম থানার উপপরিদর্শক (এস আই) বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হচ্ছে।

You might like