স্বরূপকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠিতে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক অপুর্ব অধিকারীর উপস্থিতিতে ওই অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশিষ রায়।

উপজেলা সেনিটারী ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ ও নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় মিয়ারহাট বন্দরে এ অভিযানে নকল পণ্য বিক্রির অপরাধে নিউ ঋতু মনি কসমেটিকসকে ১০ হাজার টাকা,স্বর্নামনি কসমেটিকসকে ১০ হাজার টাকা,মুনিয়া কসমেটিকসকে ৩ হাজার টাকা,ফারিয়া কসমেটিকসকে ৩ হাজার টাকাএবং মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে আলমগীর ফল স্টোরকে ২ হাজার টাকা ও চাঁন মিয়া ফল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক দেবাশিষ রায় বলেন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।

You might like